উত্তরদিনাজপুর

রাজ্যের কর দপ্তরের তরফে জিএসটি নিয়ে বার্তা ব্যবসায়ীদের পাশাপাশি সকল স্তরের মানুষদের জন্য

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুক্রবার দুপুরে স্থানীয় নেতাজী সুভাষ মঞ্চে অনুষ্ঠিত হল জি এস টি নিয়ে সেমিনার। জি এস টি অর্থাৎ পণ্য ও পরিষেবা কর নিয়ে যৌথ ভাবে একটি প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি আলোচনা চক্রের আয়োজন করল ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স এবং ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েশন।আজ  সেমিনারে এলাকার ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন স্থানীয় মানুষজন। সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাজ্যের কর দপ্তরের সিনিয়র জয়েন্ট কমিশনার পি.যেন.শেরপা, দপ্তরের উত্তর দিনাজপুরের জয়েন্ট কমিশনার চিওয়াং শেরপা দক্ষিণ দিনাজপুরের জয়েন্ট কমিশনার পাসাং ভুটিয়া, জিএসটির মাস্টার ট্রেনার স্নেশ জিম্মা, নিম রিনচোম ইয়েলমো সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে সমস্ত দেশের জন্য একমাত্র পরোক্ষ কর ব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন আলোচকরা। তারা জানান,জিএসটিতে রেজিস্ট্রেশণ ছাড়া কোনও ব্যক্তি তাঁর গ্রাহকদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারেন না এবং নিজের দেওয়া জিএসটির ইনপুট ট্যাক্স ক্রেডিটও দাবি করতে পারেন না। আয়োজকদের তরফে ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল জানান, এই বিষয়টি ব্যবসায়ীদের পাশাপাশি সকল স্তরের মানুষদের কাছে ছড়িয়ে দেবার উদ্দেশ্যেই এই কর্মসূচী।